নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী সহ দুই জন নিহত
সড়ক দুর্ঘটনা / বন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী সহ দুই জন নিহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে বেপরোয়া অজ্ঞাত গাড়ী ধাক্কায় ময়না বেগম (৫১) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারী নিহতের ঘটনায়  থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। নিহত ময়না বেগম সুদূর বরিশাল জেলার মুলাদি থানার চরমালিয়া এলাকার জামাল সরদার মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহত বৃদ্ধা নারী ছোট ভাই শাহআলম মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ জুন) সকালে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২২(৬)২৪ ধারা- ১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, নিহত বৃদ্ধা ময়না বেগম একজন মানসিক ভারসাম্যহীন নারী। তিনি গত ২০২১ইং সালের ১৪ অক্টোবরে বাসার কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। গত মঙ্গলবার (১১ জুন) রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ এলাকার চট্রগ্রামগামী লেন অজ্ঞাত গাড়ী অজ্ঞাত নামা চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় পিছন দিকে বৃদ্ধা ময়না বেগমকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে   নিহতের স্বজনদের সংবাদ জানায়। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের লাশ শনাক্ত করে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত আবেদন করলে হাইওয়ে কর্তৃপক্ষ নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...