নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ
 প্রচ্ছদ   মহানগর   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ
দখলের চেষ্টা / ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩৫ বছর পূর্বে খরিদকৃত সম্পদের উপর নির্মিত বাড়িঘর ভেঙ্গেচুরে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি এলাকার আঃ রব মিয়ার ছেলে সোহেলের বিরুদ্ধে এই জবরদখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী জালাকান্দি গ্রামের জাকির হোসেনের স্ত্রী হোসনা বেগম জানান ১৯৯১ সালে আমার পিতা উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় ৬.২৫ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করেন।২০০১ সালে ওই সম্পত্তি আমি বাবার কাছ থেকে খরিদ করে ৫ তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিং নির্মাণ করে বসবাস করে আসছি। ওই বাড়ির রাস্তার সাইডে দোকানপাট করে ভাড়া দিয়েছি। সোহেল শনিবার সকালে ১৫/২০ জন লোক নিয়ে গিয়ে আমার একতলা বিশিষ্ট বিল্ডিং ও দোকানপাট ভেঙ্গেচুরে, লুটপাট চালিয়ে দখলের চেষ্টা করেন।

সোহেল সকল ভাড়াটিয়াদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। আমরা বাধা দিতে গেলে সোহেল ও তার লোকজন আমাদেরকে মারধর করার জন্য তেরে আসেন। আমরা কোনক্রমে জীবন বাঁচানোর জন্য দৌড়ে চলে আসি। বর্তমানে জায়গাটি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। তা সত্ত্বেও সোহেল ও তার লোকজন আমাদের বিল্ডিং ও দোকানপাট ভেঙ্গেচুরে লুটপাট করে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছেন। আমি প্রশাসন এবং স্থানীয় এমপি আলহাজ্ব নজরুল ইসলাম আজাদের কাছে ন্যায়বিচারের প্রার্থনা করছি। এ বিষয়ে অভিযুক্ত সোহেল জানান, ওই জায়গাটি পৈত্রিক সূত্রে আমি মালিক। কিন্তু হোসনা বেগম প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত আমার জায়গাটি দখল করে রেখেছে। তাই আমি আজ এই সম্পত্তি দখলে নিতেছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...