নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও
 প্রচ্ছদ   মহানগর   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা
সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষনখোলা ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে তারতিলুল কুরআন আহমাদীয়া মাদরাসার উদ্যোগে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার ১৬ নভেম্বর মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজা। গত এক সপ্তাহের নানা জল্পনা-কল্পনা ও স্থানীয় পর্যায়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এই মাহফিলের আয়োজন নিশ্চিত হয়েছে। মাহফিলকে কেন্দ্র করে প্রশাসনের সাথে স্থানীয় নেতৃবৃন্দের ফলপ্রসূ বৈঠকের পর গতকাল মাঠে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা।

​মাহফিলের মাঠে উপস্থিত হয়ে নেতাকর্মী ও আয়োজকদের উদ্দেশে আবুল কাউছার আশা বলেন, “যাবতীয় বিভেদ ও বিভাজন ভুলে ওলামায়ে কেরাম সব একসাথে হয়েছেন, এটাই আসলে আমাদের ইসলামের সৌন্দর্য। দিন শেষে আমরা সবাই এক ও অভিন্ন।”

​বিগত রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে ১৭ বছর ধরে আলেম-ওলামারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। শাপলা চত্বরে কওমি মাদ্রাসার ভাইদের যেভাবে হত্যা করা হয়েছিল, সেই স্মৃতি আমাদের মনে আছে। এছাড়া বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দকে যেভাবে প্ররোচনার মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হয়েছে ও হত্যা করা হয়েছে, তা আমরা দেখেছি। সুতরাং সব বিভেদ ভুলে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে।”

​সবার প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের মনে রাখতে হবে, কারো বক্তব্যে বা কথায় যেন অন্য কেউ ছোট হয়ে না যায়। সবাইকে আমরা সম্মান করব। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। প্রশাসনের লোক থেকে শুরু করে আমাদের দলীয় নেতৃবৃন্দ—সকলের সহযোগিতায় প্রোগ্রামটি সুন্দরভাবে কামিয়াবী হোক।”

​উল্লেখ্য, নানা মহলের নানা গুঞ্জন ও চ্যালেঞ্জ উপেক্ষা করে আয়োজক কমিটি এবং স্থানীয় তৌহিদী জনতার সার্বিক প্রস্তুতি ও প্রচেষ্টায় আজকের এই মাহফিলকে ঘিরে বন্দর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনও সহযোগিতা প্রদান করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...