শিরোনাম
বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ
বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার সকল ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টায় বন্দর উপজেলা অডিটোরিয়ামে এ উপকরণ বিতরণ করা হয়।

স্বাস্থ্য উপকরণ বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিসেস দিলরুবা ইসলাম।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার এর সভাপতিত্বে স্বাস্থ্য উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা রাজিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা রুমানুর নাহার প্রমুখ।#



