শিরোনাম
প্রস্তুতি সভা / ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল আজমীরী গলিতে ঐতিহ্যবাহি হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) ৭২ তম সাতদিনব্যাপি বাৎসরিক ওরশ মোবারক পালন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ২১ নভেম্বর বাদ আসর শহরের আজমেরী গলি ২ নং বাবুরাইল এলাকায় হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ খানকায়ে দারুল ইস্কে ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই এর নির্দেশক্রমে
ওরশ উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা’র সভাপতিত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আশেকান ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
আগামী ৪ ডিসেম্বর বাদ জুম্মা শহরের আজমেরী গলি ২ নং বাবুরাইল তরিকার পতাকা উত্তোলন ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা শুরু হবে। ১১ ডিসেম্বর ১ রজ্জব আজমেরী গলি ২ নং বাবুরাইল এলাকায় হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ খানকায়ে দারুল ইস্ক চত্বরে তরিকার পতাকা উত্তোলন করে ধর্মীয় অনুভূতি ভাবগাম্ভীর্যে আনন্দঘন পরিবেশে ওরশ মোবারকে উদ্বোধন করেন ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই।

ওরশ মোবারকের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাবুরাইল এলাকায় অবস্থিত হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নক্সেবন্দ (রহঃ) খানকায়ে দারুল ইসক প্রতিদিন রাত সাড়ে ৯টায়
কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০ টায় বাংলা বয়াতী গানের আসর অনুষ্ঠিত হবে। পরে ৭ রজ্জব সকালে নেওয়াজ বিতরণ, ও বাদ আছর আখেরী কুল ফাতেহা মধ্যদিয়ে ওরশ সমাপ্ত হবে।
উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:) । তখন থেকে ৭২ বছর যাবত এ ওরশ শরীফ পরিচালনা করতেন জননেতা আলী আহমেদ চুনকা, এরপর দয়িত্ব পালন করেন জামির আহমেদ জমু, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আলমাস সরদার, আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ, মোহাম্মদ আলী রেজা রিপন। ইতিহাস থেকে জানা যায় এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।#



