নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়
 প্রচ্ছদ   মহানগর   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার
উদাসিতা / নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কতৃপক্ষের  চরম উদাসিনতার কারনে বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগারে পরিনত হয়েছে। রাস্তাটি   নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন না করায়  দীর্ঘদিন ধরে  ময়লা-আবর্জনায় একাকার হয়ে আছে।

এসব ময়লা-আবর্জনা দিনের পর দিন স্তুপ আকারে পড়ে থাকার কারনে
থানায় কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় এলাকাবাসী চরম স্বাস্থ্যযোগীতে রয়েছে।

সরজমিন ঘুরে দেখা গেছে, থানার রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ প্রয়োজনীয় কাজের জন্য শহরমুখী হতে হয়। এ ছাড়াও প্রতিদিন সেবা নিতে আসা শতশত  সাধারণ  মানুষ  ও মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা একই পথ ব্যবহার করে আসছে।
সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার বাসিন্দারা রাস্তার পাশে যেখানে সেখানে বসত বাড়ির আবর্জনা ফেলে রেখে পরিবেশ দূষণ করে চলছে।
ময়লা আবর্জনার দুর্গন্ধে সাধারণ জনগনের  চলাচলে মারাত্মক ভাবে  বাধাগ্রস্থ হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে থানায় সেবা নিতে আসা জনৈক নারী জানান,সিটি কর্পোরেশন বড় বড় রাস্তা করেছে ঠিকই কিন্তু থানার রাস্তার পাশে কোন ডাস্টবিনের ব্যবস্থার কোন বালাই নেই। পরিচ্ছন্নকর্মীরাও ঠিকমতো কাজকর্ম না করার কারণে প্রতিদিনই ময়লা-আবর্জনা স্তুপ আকারে রাস্তায় রাস্তায় পড়ে থাকে।

স্থানীয়রা জানান, কে বলবে এসব সমস্যার কথা কার কাছে বলবে বলার মানুষটিও আমরা খুঁজে পাইনা। আগে কাউন্সিলর ছিল কিছু বলতে পারতাম এখনতো তাও নেই। বিষয়টি সিটি কর্পোরেশনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি গোচরে আসা উচিত।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, বিষয়টি নজরে আসার পর বাড়িওয়ালাদের দৃষ্টি আকর্ষণের জন্য সর্তকতা  বিজ্ঞপ্তি টানানো হয়েছে। এ ছাড়াও সিটি করপোরেশন পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...