নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   মহানগর   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
গ্রেফতার / পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ  ও ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।গ্রেপ্তারকৃতদের বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত পৃথক ২টি মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।


এর আগে  গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো, বন্দর থানার আমিন আবাসিক এলাকার শফিউদ্দিন মিয়ার ছেলে বন্দর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী শুভ (২৮) একই থানার বন্দর রুপালী আবাসিক এলাকার আজিজ বেপারী ছেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেন (৩০) ও বন্দর উপজেলার কেওঢালা এলাকার আবু হানিফ মিয়ার ছেলে মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান মিশাল (২৪)।


বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ৩ জনের মধ্যে ২ জনকে সন্ত্রাস  বিরোধী আইনের মামলায় ও ওপর জনকে বন্দর থানার রুজুকৃত একটি রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে।   আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...