নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জে মোহনা টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিষ্ঠাবার্ষিকী / নারায়ণগঞ্জে মোহনা টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ‘বাংলার প্রতিচ্ছবি’ স্লোগানকে ধারণ করে ১৫ বছরে পর্দাপন করেছে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভি। রাতের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের শহরের চাষাঢ়ায় মোহনার কার্যালয়ে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে দোয়া,কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন মোহনা টিভির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। সেই সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমীর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এর আগে, প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন আহমেদ মজুমদার জুয়েলের রূহের মাগফিরাত ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারের দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব উল হাসান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ সোহেল, নিউজ নারায়ণগঞ্জ নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল, নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, দেশ টিভির জেলা বিল্লাল আহমেদ, ফতুল্লা প্রেসক্লবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, দৈনিক বিজয় প্রত্রিকার সম্পাদক সাব্বির আলম সেন্টু, ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, নয়াদিগন্তের ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ, যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আল আমিন প্রধান, মহানগর জামায়াত ইসলামীর প্রচার সম্পাদক আব্দুল মমিন, কালের কন্ঠের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলার রাজু, আনন্দ টিভির জেলা প্রতিনিধ লিংকন, জনকন্ঠের ফটো সাংবাদিক প্রীতম মাহমুদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাবিত আল হাসান, বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আফসার উদ্দিন শাহীন, সাংবাদিক শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সামাজিক সংগঠন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান  এমএ মান্নান, সাংবাদিক বিশ্বজিৎ ও মুন্না সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...