নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সড়ক দুর্ঘটনা / সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার যাত্রী নারী ও শিশু সহ তিন জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে এ ঘটনা ঘটে। এ সময় আরও ২ জন আহত হয়।

নিহতরা হলেন, কাকলী আক্তার (৩৫), তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) ও কাকলী আক্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী। তারা কাচঁপুর এলাকায় পোশাক কারখানায় কাজ করেন এবং কাচঁপুর সোনাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে।


নিহত অটোরিক্সা চালক অটোরিক্সা চালক আনিসুর রহমান (২৩)। রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, কাচঁপুরে শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টোপথে অটোরিকশা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...