নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি
দুর্ধর্ষ চুরি / নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব র্কায্যালয়ের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি হয়েছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে শহরের ডাকবাংলা ভবনের উত্তর দিকে ইসদাইর সড়কের পাশে ২য় তলায় অবস্থিত অস্থায়ী র্কায্যালয়ে এ ঘটনা ঘটে।

এদিকে, খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাহাবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতী চল‌ছে।নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর অফিস সহকারি শিবু দা জানান, ঈদের ছুটি থাকায় র্কায্যালয়ে আসা হয়নি। সে সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্রের সদস্যরা কোনো একসময় ভবনটির মূল লোহার গেট ও র্কায্যালয়ের দরজায় থাকা তালা ভেঙ্গে প্রবেশ ক‌রে‌ছিল। রবিবার সকালে র্কায্যালয়ে প্রবেশ করতে গেলে সবকিছু খোলা এবং তালাগুলো মেঝেতে পড়ে থাকতে দেখতে পাই। এসময় টেবিলের ড্রয়ার খোলা এবং অফিসে থাকা সব মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখি। এরপর সঙ্গে সঙ্গে সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু সাহেব এবং সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন সাহেবকে অবগত করি। কিছুক্ষণ পর ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার সহ সাধারণ সম্পাদক, সভাপতি সাহেবে র্কায্যালয়ে উপস্থিত হন। উনারা এসে দেখতে পায়, অফিসে থাকা ২টি লেপটপ, ২টি ক্যামেরা, ১টি মাইক্রোফোন ও স্পিকার বক্স নেই। খোলা দরজার সাম‌নে ভাঙ্গা তালা, পা‌শেই রড, অন‌্য চা‌বি প‌ড়ে থাক‌তে দেখা যায়। পরব‌র্তিতে ‌নি‌শ্চিত হওয়া যায় এখা‌নে চু‌রি সংগ‌ঠিত হ‌য়ে‌ছে।


এদি‌কে, এ ঘটনা দেখতে পেয়ে সিটি প্রেসক্লাব কর্মকর্তারা পুলিশকে খবর দিলে ফতুল্লা থানার ওসি মাহবুব সহ এস আই মনিরুল ইসলাম ক্লাবটি পরিদর্শন করেছেন। তারা ধারণা করেন ঈদ ছুটি থাকায় নিরবতার সুযোগে চুরি সংগঠিত হয়েছে। তবে যারা করেছে তারা যেহেতু লোহার রড, বটি, ইত্যাদি সাধারণ যন্ত্রপাতি দিয়ে তালা ভেঙ্গে ছোট মালামালগুলো নিয়ে গেছে। তাহলে তারা এ স্থানে নজরদারী রেখেছিল, আশেপাশে থেকেইে এসে দ্রুত চুরি করে পালিয়ে গেছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাহাবুব জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব র্কায্যালয়টি পরিদর্শন করেছি। প্রতিনিয়ত আমাদের পুলিশ এই এলাকার আশেপাশে টহল দেয়। যেকারণে তারা অন্যান্য বড় মালামাল নিয়ে যেতে পারেনি। আমাদের পুলিশ তদন্ত করছে। এছাড়াও শহরের চোর, ছিনতাইকারী, মাদক কারবারিসহ অপরাধীদের ধরতে আমাদের পুলিশ কাজ করছে। আশা করি আমরা এই চোর চক্রকেও দ্রুত গ্রেপ্তার করতে পারবো।

প্রসঙ্গত, এ স্থান‌টি‌ নির্জন ও অন্ধকারাচ্ছন্ন থাক‌তো বিধায় পু‌র্বে মাদক কারবারী‌রা অপরা‌ধের আস্তানা বা‌নি‌য়ে ফে‌লে‌ছিল। ত‌বে সি‌টি প্রেসক্লাব কার্য‌্যালয়‌টি হওয়ায় পর স্থান‌টি আলো‌কিত হ‌য়ে‌ছে। সাংবা‌দিক‌দের আসা যাওয়ার কার‌নে এখন অপরাধী‌দের কা‌জে বাধা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। কিন্তু এখনও চাষাঢ়া রেল স্টেশ‌নের আশেপা‌শে মাদক কারবারিরা ঘাপ‌টি মে‌রে বি‌ভিন্ন চুরি ছিনতাইয়ের মত নানা অপকর্ম প‌রিচালনা কর‌ছে ব‌লে জানি‌য়ে‌ছে স্থানীয়রা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...