নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ
 প্রচ্ছদ   মহানগর   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও
প্রতারক / প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জে প্রতারক দম্পতি কর্তৃক বিভিন্ন এনজিও কাছ থেকে ১০ লাখ টাকা উত্তেলন করে অজানার উদ্দেশ্য পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এ ঘটনায় শারমিন আক্তার বাদী হয়ে গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে প্রতারক রুবেল মিয়া ও তার স্ত্রী শারমিন নাহারকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত সোমবার (১২ অক্টোবর) সিদ্ধিরগঞ্জস্থ চৌধুরীবাড়ি বৌ- বাজার এলাকা থেকে উল্লেখিত দম্পতি পালিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, লালমনির হাট জেলার সদর থানার হাড়িভাঙ্গা এলাকার আনসার আলী মিয়ার ছেলে রুবেল মিয়া ও তার স্ত্রী শারমিন নাহার দীর্ঘ দিন ধরে সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়িস্থ বৌ- বাজার এলাকায় বসবাস করে আসছে।

অভিযোগের বাদিনী ও বিবাদীগন পরস্পর আত্মীয় ও একই স্থানে বসবাস করার সুবাদে বিবাদী প্রতারক রুবেল মিয়া ও তার স্ত্রী শারমিন নাহার কৌশলে অভিযোগের বাদিনী শারমিন আক্তারকে দিয়ে বিভিন্ন এনজিও কাছ থেকে ১০ লাখ টাকা উত্তেলন করে কাউকে না জানিয়ে অজানার উদ্দেশ্য পালিয়ে যায়।

এ ব্যাপারে অভিযোগের বাদিনী শারমিন আক্তার জানান, প্রতারক দম্পতি আমার নিকটতম আত্মীয়। পাশাপাশি বসবাস করার সুবাধে প্রতারক দম্পতি আমাকে জামিনদার বানিয়ে বিভিন্ন এনজিও থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে কাউকে কিছু না জানিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। যদি কোন হৃদয়বান ব্যক্তি প্রতারক দম্পত্তি কোন সন্ধান পেলে এ ০১৩০১৮৯০৪৭২ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...