নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত ১ আহত ১
সড়ক দুর্ঘটনা / সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত ১ আহত ১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে সড়ক র্দূঘটনায় মোটর সাইকেল আরোহী তাহাসান রশিদ নাহিন (২০) নিহত ও তার বন্ধু জিসান আহতের ঘটনায়  থানায় সড়ক র্দূঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। গত শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের চাচা মনির হোসেন বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৪(১০)২৩ ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮। এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) রাত পৌনে ১০টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ ব্রীজের মাঝখানে ওই সড়ক র্দূঘটনাটি ঘটে।
নিহত মোটর সাইকেল আরোহী তাহাসান রশিদ নাহিন ঢাকা বংশাল থানার সিক্কাটুলী এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। আহত মোটর সাইকেল আরোহী জিসান একই এলাকার চাঁন মিয়ার ছেলে। সড়ক র্দূঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে র্দূঘটনা কবলিত স্থান থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে। র্দূঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে। মামলার তথ্য সূত্রে জানাগেছে, মামলার বাদী ভাতিজা  তাহাসান রশিদ নাহিন ও তার বন্ধু একই এলাকার জিসান গত শুক্রবার রাতে ঢাকা মেট্রো ল ৩৯-৫৬০৫ নাম্বারের একটি মোটর সাইকেল যোগে  নোয়াখালী জেলা থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়।
পরে রাত পৌনে ১০টার সময় তাদের বহনকৃত মোটর সাইকেলটি বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ ব্রীজের মাঝখানে আসলে ওই সময় অজ্ঞাত নামা গাড়ী চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে উল্লেখিত মোটর সাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ওই সময় দুই বন্ধু মোটর সাইকেল থেকে ছিটকে পরে ওই সময় তাহাসান রশিদ নাহিন অজ্ঞাত গাড়ী চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার সাথে থাকা বন্ধু জিসান মারাত্মক ভাবে আহত হয়। এ ঘটনায় নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ কাছে লিখিত ভাবে আবেদন করলে হাইওয়ে কর্তৃপক্ষ আবেদন গ্রহন করে বিনা ময়না তদন্তে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...