নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   জুম্মা খুতবায় সমাজে অবক্ষয় প্রতিরোধ নিয়ে সচেতন করতে ইমামদের চিঠি
ইসলামী ফাউন্ডেশনের চিঠি / জুম্মা খুতবায় সমাজে অবক্ষয় প্রতিরোধ নিয়ে সচেতন করতে ইমামদের চিঠি
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সমাজের অবক্ষয় দূর করতে বাদ জুম্মা মসজিদে মুসুল্লিদের সচেতন করতে ইসলামিক ফাউন্ডেশন সকল মসজিদের ইমাম ও খতিবদের চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সচেতনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে,  সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ, গুজব ও সমাজে অশান্তি সৃষ্টি প্রতিরোধ, সন্ত্রাস , জঙ্গিবাদ বিরোধী , তামাক ও মাদকের ভয়াবহতা ” সম্পর্কে অবহিত করন, নারী ও শিশু নির্যাতন , মানবপাচার ও যৌতুক প্রতিরোধ বিষয়ে মুসল্লিদের সচেতন করতে জুম্মা খুদবায় সকল সমজিদের ইমাম খতিবদের অনুরোধ করা হয়েছে। গত ২৪ এপ্রিল ইসলামী ফাউন্ডেশনের  এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন / চিঠি পাঠানো হয়।
ওই চিঠিটি পাঠকদের জন্য হুবহুব তুলে ধরা হলো,
মসজিদের মুসল্লীদের জুমআ’র প্রাক খুতবায় নিম্নোক্ত বিষয়সমূহ ব্যাপক প্রচার – প্রচারণা প্রসঙ্গে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । উপরোক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে , ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয় ও জেলা প্রশাসক , নারায়ণগঞ্জ মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে আগামী জুমআ’র প্রাক খুতবায় নিম্নলিখিত বিষয়সমূহের উপর বক্তব্য প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো । ক্রম আলোচনার বিষয় ” সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও ধর্মীয় উগ্রবাদ ” প্রতিরোধে আগামী জুমআর প্রাক খুতবায় ও ওয়াজিয়া নামাযের
 ০১ আগে / পরে আগত মুসল্লীদের বিষয়টি উদ্বুদ্ধকরণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিকরণে বক্তব্য প্রদানের জন্য আপনাকে সবিনয়ে অনুরোধ করা হলো ।
 ০২  গুজব ও সমাজে অশান্তি সৃষ্টি ” প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী শুক্রবার জুমআর প্রাক খুতবায় ও পরবর্তীতে নিয়মিতভাবে এ বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বক্তব্য প্রদানের জন্য আপনাকে সবিনয়ে অনুরোধ করা হলো । ” সন্ত্রাস , জঙ্গিবাদ বিরোধী , তামাক ও মাদকের ভয়াবহতা ” সম্পর্কে আগামী শুক্রবার জুমআ’র প্রাক খুতবায় আগত মুসল্লীদের বিষয়টি সম্পর্কে ইসলামের বিধি – বিধান ও অনুশাসনসমূহ তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আপনাকে সবিনয়ে অনুরোধ করা হলো । ” নারী ও শিশু নির্যাতন , মানবপাচার ও যৌতুক প্রতিরোধ ” সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সময়ে ০৪ বিভিন্ন ধর্মীয় সমাবেশে আলোচনা এবং আগামী শুক্রবার জুমআ’র প্রাক – খুতবায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য প্রদানের জন্য আপনাকে সবিনয়ে অনুরোধ করা হলো । সভাপতি / সেক্রেটারী / খতীব / ইমাম উপজেলা জামে মসজিদ জেলাঃ নারায়ণগঞ্জ । স্মারক নম্বরঃ ১৬.০১.৬৭০০.০২২.০৯.০০১.১৮ / ২৭৩ ( ১৫০০ ) অনুলিপি : সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো ( জ্যেষ্ঠতার ক্রমানুসের নয় ) : ১। জেলা প্রশাসক , নারায়ণগঞ্জ । Zeb8√228 ( মুহাম্মদ জামাল হোসাইন ) উপ পরিচালক ( চঃ দাঃ ) ইসলামিক ফাউন্ডেশন , নারায়ণগঞ্জ
ফোন : ০২-৪৭৬৫০৬৯৮ । E – mail : deputy directorifn@gmail.com তারিখঃ ২৪/০৪/২০২৪ খ্রিস্টাব্দ । ২। পরিচালক , সমন্বয় বিভাগ , ইসলামিক ফাউন্ডেশন , আগারগাঁও , শেরেবাংলা নগর , ঢাকা -১২০৭ । ৩। পরিচালক , ঢাকা বিভাগীয় কার্যালয় , ইসলামিক ফাউন্ডেশন , আশকোনা , উত্তরা , ঢাকা -১২৩০ । ৪। উপজেলা নির্বাহী অফিসার , সদর / বন্দর / রূপগঞ্জ / আড়াইহাজার / সোনারগাঁও উপজেলা , নারায়ণগঞ্জ । ৫। ফিল্ড সুপারভাইজার সদর / বন্দর / রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁও উপজেলা , নারায়ণগঞ্জ- ( কার্যার্থে ) । ৬। সংশ্লিষ্ট নথি 08/2028 ( মুহাম্মদ জামাল হোসাইন ) উপ পরিচালক ( চঃ দাঃ ) ইসলামিক ফাউন্ডেশন , নারায়ণগঞ্জ ।
ইসলামী ফাউন্ডেশনের চিঠিঃ 
#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...