নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল 
দোয়া মাহফিল / খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার শান্তি কামনা করে ফ্যাসিস্ট দোসর চাঁন মিয়া কর্তৃক দোয়া মাহফিলে আয়োজন করায় চরম হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার (৩ জানুয়ারী) বাদ মাগরিব বন্দর আমিন আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।


জানা গেছে, ওসমান পরিবারের ঘনিষ্ঠ দোসর চাঁন মিয়া গত শনিবার বাদ মাগরিব বেগম খালেদা জিয়া বিদেহী আত্মার শান্তি কামনা করে বন্দর আমিন পঞ্চায়েত কমিটির ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করে। খবর পেয়ে বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়নসহ তার দলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করলে এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডসহ হট্টগোল বাধে। খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক আরিফ তালুকদারসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে যুবদল নেতা হুমায়ন গণমাধ্যমকে জানান, সংবাদ কর্মী ভাইয়েরা ভালো করে জানেন চাঁন মিয়া কোন দল করেন। বালু দৎসু চাঁন মিয়া ওসমান পরিবারের সাথে সখ্যতা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। আওয়ামীলীগ সরকারের শাসন আমলে এ চাঁন মিয়া যুবলীগ নেতা খান মাসুদের সাথে সখ্যতা তৈরি করে  আমিন আবাসিক এলাকাকে কুক্ষিগত করে রেখেছে।এখন চাঁন জার্সি পরিবর্তন করে বিএনপি ব্যানারে সক্রিয় হয়ে উঠার অপচেষ্টা লিপ্ত হচ্ছে। আমরা অনতিবিলম্ব এ দোসরের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...