নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার 
দোয়া কামনা / কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলো’র সম্পাদক আনিসুল ইসলাম সানি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দ সবার কাছে দোয়া কামনা করেছেন।

‎গতকাল রোববার (৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়ায় দলীয় একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বার ভবন প্রাঙ্গণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত জাসাসের নেতৃবৃন্দ তাকে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
‎সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।
‎এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ চৌধুরী স্বপন বলেন,
‎“দলীয় একটি বিশেষ কাজে সানি ভাইসহ আমরা সবাই নারায়ণগঞ্জ আদালত পাড়ায় অবস্থান করছিলাম। হঠাৎ তিনি অসুস্থতা অনুভব করলে আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় এক চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসকের প্রাথমিক পরামর্শে ডিম ও স্যালাইন দেওয়া হয়। কিছুক্ষণ পর তিনি বমি করেন এবং অচেতন হয়ে পড়েন। এরপর দ্রæত তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে ইসিজি রিপোর্ট আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে পাঠান।”
‎তিনি আরও বলেন, আনিসুল ইসলাম সানি একজন প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী রাজনীতির একজন দক্ষ কান্ডারি।
দেশবাসীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে তার দ্রæত আরোগ্য কামনায় দোয়া চাইছি। আল্লাহ তাআলা যেন সকলের দোয়ায় এই বর্ষীয়ান নেতাকে দ্রæত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
‎পরে সরকারি অ্যাম্বুলেন্সে করে আনিসুল ইসলাম সানিকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী, কন্যা, ভাতিজা পাপন, মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ খান মুকুলসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...