নারায়ণগঞ্জ  সোমবার | ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বসন্তকাল | ৫ই রমজান, ১৪৪৭

শিরোনাম
  |   ভাষা মানুষের পারিবারিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ – জেলা প্রশাসক   |   সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী ২২ ফেব্রুয়ারি   |   ভাষা শহীদের স্মরনে শ্রদ্ধা জানালেন এমপি আবুল কালাম সহ উপজেলা প্রশাসন   |   ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ   |   ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে অপরাধে জড়িত বাবুকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র‍্যাব – ১১   |   পবিত্র মাহে রমজানে ১২ নং ওয়ার্ডে শকুর উদ্যোগে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ ‎   |   বন্দরে ২ সন্তানের জনক রোমান দেওয়ানের ঝুলান্ত লাশ উদ্ধার   |   দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ   |   মানুষ নির্বাচনে সন্ত্রাস – চাঁদাবাজি, নারী বিদ্বেষের বিরুদ্ধে  রায় দিবেন – তারিকুল সুজন   |   নির্বাচিত হয়ে ১০০ দিনের ভেতর ৭ টি সমস্যার সমাধান করতে চাই – তারিকুল সুজন   |   হোসিয়ারী এসোসিয়েশনের সচিব সবদার হোসেন ইন্তেকালে বিভিন্ন মহলের শোক   |   স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে- দেলোয়ার প্রধান   |   মান্নানের সাথে ধানের শীষের প্রচারণায় আনিসুল ইসলাম সানি   |   উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ইউরোপের সেরা ১০ স্কলারশিপ    |   তানজিলা নামের এক নারী নিখোঁজের সন্ধান চেয়ে ভাইয়ের আবেদন   |   স্মার্টফোন স্লো? মোবাইল ফোন ফাস্ট করার ৯টি উপায় জানুন    |   ডোবা থেকে উদ্ধার নিহত অজ্ঞাত যুবক কক্সবাজারের আরমান   |   গ্যাস্ট্রিকের প্রধান কারণ হলো পাকস্থলীতে অতিরিক্ত এসিড নিঃসরণ   |   ৯ দিন নিখোঁজ থাকার পর নিজ পার্লারে মিলল ইতির মরদেহ স্বামী আটক   |   মানুষ ধানের শীষকে যেভাবে ভালোবাসে ইনশাআল্লাহ বিজয়ী হব – আবুল কালাম
 প্রচ্ছদ   মহানগর   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা 
নির্বাচন / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪০ জন প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির এ ঘোষণা দেন।


‎তার আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই শেষে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জনের স্থগিত ও ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। পরে অধিকতর বাছাই শেষে বিকেল ৪ টায় স্থগিত করা ৪ প্রার্থীর মনোনয়নও বৈধ বলে ঘোষণা করা হয়। এই নিয়ে মোট ৪০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হলো। নিয়ম অনুযায়ী আগামী ৯ জানুয়ারী পর্যন্ত মনোনয়ন বাতিল বলে ঘোষিত প্রার্থীরা নিজেদের প্রার্থীতা ফিরে পেতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনারের কার্যালয়ে আপিল করতে পারবেন।
পাচঁটি আসনে বৈধ প্রার্থী যারা:
‎সদর-বন্দর নিয়ে গঠিত নারাণয়গঞ্জ-৫ আসনে ৯ জন প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। তারা হলেন, বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম, গণসংহতি আন্দোলনের প্রার্থী তারিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাছুম বিল্লাহ, খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এইচএম আমজাদ হোসেন মোল্লা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মন্টু চন্দ্র ঘোষ।



‎ফতুল্লা ও সদর থানার একাংশ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনে বৈধ প্রার্থী ৯ জন। তারা হলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী, বাংলাাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, বাসদের সেলিম মাহমুদ, ইসলামী আন্দোলনের মুফতি ইসমাইল কাউসার, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন, খেলাফত মজলিশের ইলিয়াস আহম্মেদ ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. সুলাইমান দেওয়ান।

‎সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী ১০ জন। তারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন,  বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান নান্নু মুন্সী, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ্, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ইকবাল হোসেন ভূঁইয়া, গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস, জনতার দলের আবদুল করিম মুন্সী, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহজাহান, আমার বাংলাদেশ পার্টির আরিফুল ইসলাম, ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. ওয়াহিদুর রহমান মিল্কী।

‎আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ আসনে বৈধ প্রার্থী ৬ জন। তারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা-বিভাগীয়) নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, বাংলাদেশের কউিনিস্ট পার্টির মো. হাফিজুল ইসলাম, বাংলাদেশের জামায়াতে ইসলামীর মো. ইলিয়াস মোল্লা, গণঅধিকার পরিষদের কামরুল মিয়া ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথী মো. আবুল কালাম।

‎রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে ৬ জন প্রার্থীকে। তারা হলেন- বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের আ. কাইয়ুম শিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. রেহান আফজাল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লার মনোনয়নপত্র। #


গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...