নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া
দোয়া / বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ  বন্দর প্রেসক্লাবের আয়োজনে  সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (০৫ জানুয়ারি) বাদ আসর প্রেসক্লাব  অডিটোরিয়ামে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সরদার মো.আলীম,কবির হোসেন,সাবেক সহ সভাপতি নুরুজ্জামান মোল্লা,সাবেক সহ-সভাপতি মেহেবুব মিয়া, সাবেক সহ সভাপতি আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, অর্থ সম্পাদক লতিফ রানা, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন,   বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক  বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,   বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন, দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম আব্দুল্লাহ,দৈনিক সংবাদ চর্চা পত্রিকার শেখ আরিফ,দৈনিক সোজাসাপটা পত্রিকার শরিফুল,দৈনিক উজ্জিবিত বাংলাদেশ পত্রিকার শামীম,অগ্রবানী প্রতিদিনের শাহরিয়ার ইমন,দেশের আলো পত্রিকার ইমদাদুল হক মিলন,বাদল খান,সংগীত পরিচালক মিতু মোর্শেদ,সাংবাদিক অভি,প্রান্ত, মহসিন দেওয়ান,আনোয়ার পারভেজ সুজন,বাদল খান ,ডালিম, সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

এছাড়াও নানা শ্রেনী পেশার মানুষ মিলাদে অংশ নেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বরণে অনুষ্ঠিত  শোকসভা ও দোয়া মাহফিলে  সর্বস্তরের সাংবাদিকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
বক্তারা গনতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী বেগম জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপের স্মৃতিচারন করেন এবং সাংবাদিক সমাজের জন্য তার গুরুত্বপূর্ণ অবদান কৃতজ্ঞচিত্তে স্বরণ করা হয়।একইসাথে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. নাসির উদ্দীন। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে নেওয়াজ বিতরণ করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...