নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
কর্মশালা / বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ কেন্দ্রীয় ছাত্রদলের জরুরি নির্দেশনা অনুযায়ী বন্দরে
দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী)  বিকেল ৩টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ পূর্বপাড়া এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব এড: আবুল কালাম।

প্রশিক্ষন কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালার নারায়ণগঞ্জ ৫ এর টিম লিডার ও বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আনন্দ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে  গুরুত্বপূর্ণ  বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা।

বক্তারা বলেন, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অয়োজন করা হয়েছে। আজকের কর্মশালায় নেতাকর্মীদের উপস্থিতিই প্রমান করে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমরা সম্মলিত ভাবে ধানের শীষকে বিজয় করে এ আসনটি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উৎস্বর্গ করব।
দেশের উন্নয়নে আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করার জন্য নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের মাঠে কাজ করার আহবান জানান।


নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা রাহিদ ইশতিয়াক শিকদারের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের নেতা শাহাজাদা রতন, মোতাদির রিদয়, রাসেল, ফাহিম, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদল নেতা সিফাত, নিলয়, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদল নেতা জিয়া, সুজন, জয়, রহিম, সদর থানা ছাত্রদল নেতা পায়েল, সাদিক, বন্দর থানা ছাত্রদল নেতা আলামিন, হৃদয় খান, রোকন, নাসিক ১৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা প্রান্ত, তানভীর, ২৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা শান্ত, ফয়সাল আহম্মেদ, ২২ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ফাহিম, শাকিল খান, ২৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা তন্ময়, কদম রসুল কলেজ শাখা ছাত্রদল নেতা মেহেদী হাসান জিসানসহ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...