নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ 
অগ্নিকান্ড / আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন কৃষকের ৬ বিঘা জমির আখ পুড়ে গেছে। বৃহষ্পতিবার ( ৮ জানুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটেছে উপজেলার ব্রহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায়। আগুন লাগার কারণ জানা যায়নি।

উপস্থিত লোকজন আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা করলেও তা নেভানো সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমির এক কোনে শ্রমিকদের সঙ্গে আখ মাড়াইয়ের কাজে ব্যস্ত ছিলেন জমির মালিক ছোট বিনাইরচর গ্রামের বজলুর রহমান। দুপুর ২টার দিকে হঠাৎ করে জমির এক কোনে আখের গাছে আগুন লেগে যায়।
মুহুর্তের মধ্যে আগুনে বজলুর রহমানের দেড় বিঘা জমিসহ একই গ্রামের ছানাউল্লাহর ২ বিঘা এবং উজান গোবিন্দী গ্রামের বিল্লালের আড়াই বিঘা জমির আখ এক যোগে পুড়ে যায়। উপস্থিত লোকজন ও এলাকাবাসি অনেক চেষ্টা করেও আশে পাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে পারেনি। জমির মালিক বজলুর রহমান আক্ষেপ করে বলেন, শেষ মুহুর্তে এসে মাড়াইয়ের সময় আমাদের জমির আখ গুলো আগুনে পুড়ে মারাত্মক ক্ষতির মুখে পড়ে গেলাম। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আনেকে আশংকা করছেন, পথচারীদের নিক্ষিপ্ত সিগারেটের অংশ বিশেষ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...