নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ / নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১৬টি মনোনয়নপত্র বাতিল এবং ৪টি মনোনয়নপত্রের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।
তিনি বলেন, পাঁচটি আসনে মোট ৫৬ জন প্রার্থী ৫৭টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৩৬টি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর মধ্যে প্রধান কারণ ছিল ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকা, হলফনামায় অসম্পূর্ণ বা ভ্রান্ত তথ্য, সাক্ষরের ঘাটতি, ঋণ খেলাপি থাকা, তিতাস গ্যাস ও হোল্ডিং ট্যাক্সের বকেয়া এবং দলীয় মনোনয়ন না থাকা।
স্থগিত থাকা চারটি মনোনয়নপত্রের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট প্রার্থীদের আয়কর বকেয়া এবং গ্যাস বিল সংক্রান্ত বিষয় তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে বিকেল চারটার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আসনভিত্তিক তথ্য তুলে ধরে রিটার্নিং কর্মকর্তা বলেন, আসন–১ এ ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন বৈধ এবং ২ জন অবৈধ হয়েছেন। আসন–২ এ ১০ জনের মধ্যে ৩ জন বৈধ, ৪ জন অবৈধ এবং ৩ জনের আবেদন স্থগিত রয়েছে। আসন–৩ এ ১১ জনের মধ্যে ১০ জন বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আসন–৪ এ ১৫ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১ জনের আবেদন স্থগিত রয়েছে। আসন–৫ এ ১২ জন প্রার্থীর মধ্যে ৮ জন বৈধ এবং ৪ জন অবৈধ ঘোষিত হয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইলেক্টোরাল এনকোয়ারি কমিটির ৫ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। জেলা পুলিশের পক্ষ থেকেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা নির্বাচন কর্মাকর্তা আলমগীর হোসেন, সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...