নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন
মিথ্যা প্রলোভনে / প্রতারকদের কাছ থেকে বাবুরাইল খেলার মাঠের জমি যারা কিনছেন, ভুল করেছেন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ এক নং বাবুরাইল খেলার মাঠের জায়গায় খেলার মাঠ-ই থাকবে। যারা মিথ্যা প্রলোভনে পরে প্রতারকদের কাছ থেকে জমি কিনেছেন তারা ভুল করেছেন। এরা কোন জমির মালিক না বলে জানিয়েছেন এক নং বাবুরাইল মাঠ বাস্তবায়ন কমিটি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

মঙ্গলবার বাদ মাগরিব ১৪ মে এক নং বাবুরাইল মাঠ বাস্তবায়ন কমিটির এক সাধারণ সভা মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক দেওভোগের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আসাদুজ্জামান আসাদ সকলকে আশ্বস্ত করে বলেন,কারো হতাশ হওয়ার কিছু নেই ভালো কাজে নিজেদেরকে যুক্ত করেছি যে কাজ করার জন্য খোঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসাহিত করেছেন।

তিনি আরো বলেন,আমি একজন আইনজীবী তাদের বলতে চাই যারা ১ নং বাবুরাইলের মাঠের জায়গা নিজেদের বলে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা। এটা বাংলাদেশ রেলওয়ে তথা সরকারি সম্পত্তি। ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে এক নং বাবুরাইল মাঠ রূপে বাস্তবায়ন হবে। কেউ বাধা দিয়ে মাঠ বাস্তবায়নে বিঘ্ন ঘটাতে পারবে না।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...