নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জাতীয়   আগামী ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপনে নানা কর্মসূচী গ্রহন
উদ্বুদ্ধকরণ / আগামী ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপনে নানা কর্মসূচী গ্রহন
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী ৩ জুন ২০২৪ বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন উপলক্ষে  Cycling for Cooler Cities শীর্ষক অবস্থান কর্মসূচি ও সাইকেল র‌্যালী সহ  নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।
জাতিসংঘের অন্তর্ভূক্ত মোট ১৯৩ টি দেশ কর্তৃক ১২ এপ্রিল ২০১৮ সাধারণ সভায় ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করা হয়। হাঁটার পরে সাইকেলই সবচেয়ে সাশ্রয়ী যাতায়াত মাধ্যম।
২০১৪ সালের তথ্যানুযায়ী, রাজউক এলাকায় দৈনিক সংঘটিত ৩ কোটি ট্রিপের মধ্যে প্রায় ৬০০,০০০ ট্রিপ সংঘটিত হয় সাইকেলে। নগরে বাইসাইকেলের প্রচলন বৃদ্ধি পেলে সুস্থতা নিশ্চিতের পাশাপাশি যানজট ও দূষণ সমস্যা লাঘবে ভূমিকা রাখতে পারে। এজন্য সহায়ক নীতিমালা, পরিকল্পনা, অবকাঠামো এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাইকেলে যাতায়াতে উৎসাহ প্রদান করা জরুরী।
এমতাবস্থায় আগামী ০৩ জুন ২০২৪, সোমবার, সকাল ০৭.৩০টায় বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৪ উপলক্ষে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুল, বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল, কনফিডেন্স মেমোরিয়াল হাই স্কুল,
ছায়াতল বাংলাদেশ, ফিমেল সাইকেলার্স অব বাংলাদেশ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, সূর্য শিশির রানার্স কমিউনিটি, লাল সবুজ সোসাইটি, হেলদি লিভিং, ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে আবাহনী খেলার মাঠ থেকে ধানমন্ডি ৩/এ সড়ক হয়ে শংকর বাস স্ট্যান্ড পর্যন্ত  Cycling for Cooler Cities শীর্ষক অবস্থান কর্মসূচি ও বাইসাইকেল র‌্যালীর আয়োজন করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...