নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর ক্যাম্পেইন শুরু 
ক্যাম্পেইন / ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর ক্যাম্পেইন শুরু 
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা বিভাগের ১৩ জেলায় শুরু হয়েছে ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২। কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকনোলজি বেইজ কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে  এগ্রিকালচারাল অলিম্পিয়াড অর্গানাইজেশন এ আয়োজন করেছে।

৩ হাজারেরও বেশি স্কুল ও কলেজে চলমান এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ২ এর ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এগ্রিকালচারাল অলিম্পিয়াডে ক্যাম্পেইন এর  কার্যক্রম চলমান থাকবে।

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে—

জুনিয়র ক্যাটাগরি: ৬ষ্ঠ-৮ম শ্রেণি বা সমমান

সেকেন্ডারি ক্যাটাগরি: ৯ম-১০ম শ্রেণি বা সমমান

হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি: একাদশ-দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান

বিজয়ীদের জন্য থাকছে ১০ লাখ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, পুরস্কার সামগ্রী, কৃষি গবেষণা প্রতিষ্ঠানে পরিদর্শনের সুযোগ ও রিফ্রেশমেন্ট ট্যুর। চ্যাম্পিয়নরা পাবেন ৫০ হাজার টাকা, ল্যাপটপ, শিক্ষা সফরসহ নানা উপহার। রানার্স-আপদের জন্যও থাকছে নগদ অর্থ, স্মার্ট ডিভাইস, শিক্ষা সফর ও অন্যান্য পুরস্কার।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিকরণ নিরাপদ খাদ্য সম্পর্কে জানতে পারবে, কৃষি বিষয়ক জ্ঞান, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ পাবে, যা ভবিষ্যতে তাদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। অনলাইনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে www.agriculturalolympiad.com ওয়েবসাইটে।

২০১৬ সাল থেকে এগ্রিকালচারাল অলিম্পিয়াড তরুণদের মেধা বিকাশ, উন্নত পুষ্টি, খাদ্য নিরাপত্তা ও কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে আসছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...