নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্বকী হত্যার বিচার আটকে রাখা হয়েছে – রফিউর রাব্বি
ত্বকী হত্যার আলোক প্রজ্বালন / রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্বকী হত্যার বিচার আটকে রাখা হয়েছে – রফিউর রাব্বি
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্বকী হত্যার বিচার আটকে রেখে বিচার ব্যবস্থাকে পঙ্গু করার এইটি একটি উজ্জ্বল উদাহরণ বলেছেন।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি। শনিবার ৮ জুন সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৩৫ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে  আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি আরো বলেন,
গণতন্ত্রহীন সমাজে দুর্বৃত্ত শক্তিই হয় সর্বশক্তিমান । সেখানে সুশাসন থাকে না , সেখানে বিচার ব্যবস্থা স্বাধীন হতে পারে না । ত্বকী হত্যার ১১ বছর পেরিয়ে গেলেও তৈরি করে রাখা অভিযোগপত্রটি আজো আদালতে পেশ করা হয় নাই ।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম বলেন , এই ওসমান পরিবার নারায়ণগঞ্জের মানুষের জীবনকে দূর্বিসহ করে তুলেছে । তারা সরকার- প্রশাসনের ছত্রছায়ায় সকল অপরাধ করে বেড়াচ্ছে । তিনি বলেন , ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমানের বিচার এক দিন হবেই । সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন , নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু , ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড . আওলাদ হোসেন , নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড . প্রদীপ ঘোষ বাবু , সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী , বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব , গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন , বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সংগঠক রাশিাদ আক্তার প্রমুখ ।
২০১৩ সালের ৬মার্চ ত্বকীকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়। এর দুইদিন পর ৮মার্চ শীতলক্ষ্যার পাড়ে ত্বকীর লাশ পাওয়া যায়। এ হত্যাকাণ্ডে ওই বছরই ২৯ জুলাই ইউসুফ হোসেন লিটন ও ১২ নভেম্বর সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সুলতান শওকত ভ্রমর জানায়, শামীম ওসমানের ভাতিজা, নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নেতৃত্বে তারই টর্চারসেলে তারা ত্বকীকে হত্যা করে আজমেরীর গাড়িতে করেই লাশ নিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। হত্যাকাণ্ডের এক বছরের মাথায় ৫মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায় যে, নারায়ণগঞ্জের ওসমান পরিবার তাদেরি টর্চারসেলে ১১জন মিলে ত্বকীকে হত্যা করেছে। তারা হত্যার কারণ, স্থান, সময়, কেন, কিভাবে, কারা কারা জড়িত সমস্ত উল্লেখ করে অভিযোগপত্র তৈরি করে সংবাদ সম্মেলনে তা সরবরাহ করেন। তখন তারা সংবাদিকদের জানান, অচিরেই এ অভিযোগপত্র আদালতে পেশ করা হবে। কিন্তু সে সংবাদ সম্মেলনের তিন মাস পর ৩ জুন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমান পরিবারের পাশে থাকার ঘোষণা দেয়ার পর তদন্তের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। র‌্যাবের   তৈরিকরা অভিযোগপত্রটি আজো পর্যন্ত আদালতে পেশ করা হয় নাই।
সে সময় থেকে প্রতিমাসের ৮ তারিখ ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ ও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...