নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   দুই মাস বন্ধ থাকার পর নতুনত্বে চালু হলো বোস কেবিন, জমে উঠেছে আড্ডা
প্রান ফিরে পেল আড্ডার মিলন / দুই মাস বন্ধ থাকার পর নতুনত্বে চালু হলো বোস কেবিন, জমে উঠেছে আড্ডা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের শতবর্ষী ‘বোস কেবিন’ ভেঙ্গে ফেলা হলেও নতুন করে সংস্কারের পর শুক্রবার ১৪ জুন থেকে চালু করা হয়েছে। নিউ বোস কেবিন নামে নতুন করে চালু করা হলেও ১৪ জুন থেকে কোরবানী ঈদের আগ পর্যন্ত শুধু চা বিক্রি করা হবে। ঈদের বন্ধের পর পূর্নাঙ্গভাবে পূর্বের সকল রকমের খাবার পাওয়া যাবে বলে মালিক কর্তৃপক্ষ জানিয়েছেন, তবে খাবারের তালিকায় নতুন কিছু আনা হবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি পরে জানানো হবে ।  শুক্রবার বিকেলে শহরের সনাতন পাল লেনে বোস কেবিন চালু হওয়ার পর চা প্রেমী আড্ডাবাজ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি মনাদের ভীড় বাড়তে থাকে। এসময় বোস কেবিনের পূর্বের রূপ ফিরে আসে। চায়ের চুমুকে আড্ডায় মেতে উঠে তারা।
এসময় বোস কেবিনের নিয়মিত কয়েকজন ক্রেতা জানান, গত দুই মাস বোস কেবিন বন্ধ থাকায় প্রানহীন হয়ে দিন কাটিয়েছেন তারা। বন্ধু সহকর্মীদের সাথে জমিয়ে আড্ডা, গল্প করা হয়নি।
আজ থেকে আবার চালু করা হলো। আমাদের প্রান ফিরে এসেছে।
গত মার্চা মাসে রোজা শুরু হলে সংস্কারের জন্য বোস কেবিন বন্ধ করে দিয়ে পুরাতন ভবন টি ভেঙ্গে ফেলা হয়। পরে নতুন করে সম্প্রসারন করে হোটেল রুম বড় করা হয়েছে। ডেকোরেশনে আনা হয়েছে নতুনত্ব। বোস কেবিন বন্ধ হয়ে গেলো এমন খবর ছড়িয়ে পড়লেও বোস কেবিন প্রেমীদের জন্য সু খবর হলো সংস্কার করে আধুনিক ভাবে আবারো চালু করা হলো বোস কেবিন।
আবারো জমে উঠবে বোস কেবিন। আড্ডাবাজদের প্রানে সুস্তি ও চা প্রেমীরা চায়ের চুমুকে চুমুকে আলোচনা খোস গল্পে মেতে উঠবেন তারা। নতুন করে চালু করার মধ্য দিয়ে বোস কেবিন বন্ধ হয়ে গেল এমন আশংকা এখন কেটে গেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...