নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   বুড়িগঙ্গায় তেলবাহী এম ভি মুনপুরা ট্রলারে দুই দফা অগ্নিকাণ্ডে নিহত ১ দ্বগ্ধ ১ 
ভয়াবহ অগ্নিকান্ড / বুড়িগঙ্গায় তেলবাহী এম ভি মুনপুরা ট্রলারে দুই দফা অগ্নিকাণ্ডে নিহত ১ দ্বগ্ধ ১ 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী এম ভি মুনপুরা ট্রলারে দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় তেলের ড্রামগুলো বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আরো একজন  দগ্ধ কামাল হাসানকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক এন্ড সার্জারী ইনস্টিটিউ ভর্তি করা হয়েছে।  আহত বারেক মিস্ত্রিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
বুধবার ২৬ জুন দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেলবাহী জাহাজটি লোঙ্গর ছেড়ে বরিশাল রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জাহাজে রান্নারবকাজ বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে তারা ধারনা করছেন।
মেঘনা ডিপোর ডেপুটি জেনারেল লুৎফর রহমান  জানান, ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় দিকে যাচ্ছিল।  ট্রলারের ভেতরে ৫জন ছিল।
তারা ভেতরে রান্না করছিল। এসময় সেখান থেকে হয়তো এ ঘটনা ঘটেতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনা বিস্ফোরণ হয়। ট্রলারে মোট পাঁচ জন ছিল।
ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ সালেহ উদ্দিন  জানান,খবরপেয়ে দ্রুত ঘটনাস্থলে ৪টি স্টেশন সহ ৯টি ইউনিট দেড়ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...