নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   পঞ্চগড়ে নৌকাডুবি, সেই ঘাটে হচ্ছে সেতু
পঞ্চগড়ে নৌকাডুবি, সেই ঘাটে হচ্ছে সেতু
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটে সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে নৌকাডুবির ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, ‘আউলিয়া ঘাটে আগামী বছরেই সেতু নির্মাণকাজ শুরু হবে। এরই মধ্যে বিষয়টির সক্ষমতা যাচাই করে একনেকে বিল পাস হয়েছে। সারাদেশে এই প্রকল্পের আওতায় ২৮টি সেতু নির্মাণ করা হবে।’

বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মানুষের বিপদের সময় বিরোধিতার রাজনীতি করবেন না। বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ান।’নুরুল ইসলাম সুজন বলেন, ‘করতোয়া নদীতে মর্মান্তিক দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে মানুষের জন্য এগিয়ে এসেছে সরকার। উদ্ধার কাজ ত্বরান্বিতসহ সব ধরনের মানবিক সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ অর্থসহ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।’

মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে নিহত ৬৯ পরিবারের সদস্যদের নগদ ৫০ হাজার টাকা এবং ১০ কেজি করে চাল, ডাল, চিনি, লবণ, তেলসহ খাদ্য পণ্যের দুটি করে প্যাকেট দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২৫ সেপ্টেম্বর) আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...