নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   এখন কেউ বিশৃঙ্খলা করলে তা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি হবে – জামায়াতের আমির 
নিহতদের স্বজনদের সমবেদনা / এখন কেউ বিশৃঙ্খলা করলে তা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি হবে – জামায়াতের আমির 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন, এখন যদি কেউ আবারো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি হবে।
এলাকাবাসীর নিকট অনুরোধ করে তিনি বলেন, যারা লুটতরাজ চাঁদাবাজি করতে আসবে তাদেরকে কোনো ছাড় দিবেন না। ছাড় দেয়ার কোনো প্রশ্নই আসে না। এবার জনগণ প্রমাণ করে দিয়েছে তারা অন্যায়ের সাথে কোনো আপস করে না।’
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী দোয়েল চত্বর এলাকায় কোটা আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা তরুণী সুমাইয়ার মায়ের বাড়িতে এসে তিনি এসব কথা বলেন।
আর যেন তা না করতে পারে সেজন্য আপনার অলিগলিতে, এলাকায় এলাকায় তাদের হাত অবশ করে দিবেন।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী দোয়েল চত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা তরুণী সুমাইয়ার মায়ের বাড়িতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এখানে এসেছিলাম শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো ভাষা ফুটেনাই। এই শিশুর যখন মুখে ভাষা ফুটবে তখন তার মা ডাকার মতো কেউ রইলো না। এই শিশুর মতো যারা মা হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যারা নিজেদের সন্তানদের হারিয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দেন।
সুমাইয়ার মেয়ে সুয়াইবার দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এই অবুঝ বাচ্চার এখন থেকে বড় হওয়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব আমরা নিলাম।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক  সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ  সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল,
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দীন আহমাদ
নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মুমিনুল হক, ঢাকা মহানগরী দক্ষিন নায়েবে আমির এডভোকেট হেলাল উদ্দিন,  মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম , মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন , জেলা সেক্রেটারি জাকির হোসাইন,
 মহানগরী সহকারী সেক্রেটারি   মো জামাল হোসাইন , মাওলানা শিহাব উদ্দিন , ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আসাদুজ্জামান  রাকিব, সেক্রেটারি ইসমাইল হোসাইন,  জামায়াতের নেতা সাঈদ তালুকদার, হাফেজ আব্দুল মোমিন, কফিল উদ্দিন, মোস্তফা কামাল, এড. নিজাম উদ্দিন,  সহ জামায়াত ও শিবিরের অন্যন্য নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহ নারায়ণগঞ্জের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...