নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে গাজী টায়ারে ভয়াবহ আগুনে ১৬০ জন নিখোঁজ স্বজনদের দাবি
নিখোঁজ / রূপগঞ্জে গাজী টায়ারে ভয়াবহ আগুনে ১৬০ জন নিখোঁজ স্বজনদের দাবি
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ভয়াবহ আগুনে ১৬০ জন নিখোঁজ রয়েছে দাবি করে ফায়ার সার্ভিসের কাছে নিখোঁজের নাম নিবন্ধন করেছে স্বজনরা। গত রোববার রাত ১০ টা ৩৫ মিনিটে আগুন লাগার পর টানা ১৮ ঘন্টা ধরে জলছে গাজী টায়ার কারখানা। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আজ বিকেল তিনটা পর্যন্ত এ নিখোঁজ তালিকা করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে গাজী টায়ারে কারখানায় ৬ তলা ভবনে আগুনে আটকে পড়া ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসি ও নিখোঁজদের স্বজনরা জানিয়েছে,যারা গতরাতে লুটপাটের সময় এই কারখানায় এসেছিলেন। তাদের মধ্যে অনেকেই আটকা পড়েছে। গত ২০ ঘন্টায় তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে ঢাকা ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজের তালিকা তৈরী করবে আইনশৃংখলাবাহিনী বলেছেন, আমরা তাদের একটি খসড়া তালিকা করেছি। এ মুহূর্তে তা যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ নেই। স্বজনরা যারা দাবি করছেন তাদের নাম, ঠিকানা লিখে রাখছি। এখন পর্যন্ত এ তালিকা ১৬০ জনের নাম রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...