নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   কাশিমপুর কারাগার হতে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক তিন আসামী গ্রেফতার করেছে র‍্যাব-১১
কারাগার থেকে পালিয়েছিল / কাশিমপুর কারাগার হতে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক তিন আসামী গ্রেফতার করেছে র‍্যাব-১১
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে ফাঁসির দন্ড প্রাপ্ত পলাতক তিন আসামী গ্রেপ্তার করেছে  র‍্যাব-১১। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১  কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।
সংবাদ সম্মেলনে র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, গত ০৬ আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে।
বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে বন্দিরা কারারক্ষীদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে বন্দিরা চলমান দাঙ্গা-হাঙ্গামার মধ্যে দক্ষিণ অংশের পেরিমিটার ওয়াল ভেঙ্গে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়। এসময়   অন্য দিকে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটি উপরে ফেলে মই বানিয়ে পশ্চিম দিকের দেওয়াল টপকে ২০৩ জন বন্দি পালিয়ে যায়।  এসময় ০৬ জন কয়েদী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়।
পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে নারায়ণগঞ্জের ২ জন ও মুন্সিগঞ্জের ১ জন মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত বন্দী ছিলেন। পলাতক আসামীরা দেশে বিশৃঙ্খলা এবং সামাজিক অপরাধ করতে পারে এমন আশংকায়  র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ গ্রেফতার করতে আভিযান চালায়। গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাঁচরুখি বাজার এলাকা হতে মোসাদ্দেক ওরফে সাদেক আলী (৩২), জাকারিয়া (৩২),  এবং মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন চর মুক্তারপুর এলাকা হতে ৩। মোঃ জুলহাস দেওয়ান (৪৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা ২০০৮ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার নয়াগাঁও এলাকায় একটি বাড়িতে হাঁস ও মুরগী চুরির ঘটনাকে একটি সালিশ বৈঠক হয়।
সময় চুরির সাথে জড়িত বলে শামীম স্বাক্ষ্য দেন। এতে ক্ষিত হয়ে ২৯ মার্চ ২০০৮ রাতে আসামী শামীম ভুইয়া হত্যা করে। সে মামলায় তাদের মৃত্যুদন্ডের আদেশ প্রদান করে আদালত।
গ্রেফতারকৃত অপর আসামী জুলহাস দেওয়ান ২০১৪ সালের ১৩ই অক্টোবর নিজ সন্তান সাহাদকে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে নিরুদ্দেশ থাকে। নিখোঁজ থাকার তিনদিন পর তাকে জিজ্ঞাসা করলে ছেলে হারিয়ে গেছে বলে নানা অজুহাতে আশ্রয় নেয়। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি নারায়ণগঞ্জ কয়লাঘাটা এলাকায় একটি মুরগি ফার্মের পাশে ডোবা থেকে তার শিশুটি’র মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে শিশুটির মা তানিয়া বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানী শেষে তাকে মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...