নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ত্বকী হত্যায় অভিযুক্ত আজমেরী ওসমানের গাড়িচালকের কি ভূমিকা ছিল ? 
৫ দিনের রিমান্ড মঞ্জুর / ত্বকী হত্যায় অভিযুক্ত আজমেরী ওসমানের গাড়িচালকের কি ভূমিকা ছিল ? 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় অভিযুক্ত প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ ভোর সকালে ঢাকা মিরপুর একালাকা থেকে জামশেদকে গ্রেফতার করে র‍্যাব ১১। এর পর দুপুরে ত্বকী হত্যা মামলার র‍্যাবের তদন্তকারী কর্মকর্তা জামসেদকে ত্বকী হত্যায় সরাসরি জড়িত অভিযোগ এনে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে মঙ্গলবার র‌্যাব-১১ তিন আসামী মোঃ শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও মোঃ কাজল হাওলাদারকে গ্রেফতার করে আদালতে হাজির করে ৬ দিনের রিমান্ডে নেয় তদন্ত সংস্থাটি। এ বিষয়ে ত্বকী হত্যা মামলার আইনজীবী এ্যডভোকেট প্রদীপ ঘোষ বাবু জানান দীর্ঘ প্রতিক্ষিত ত্বকী হত্যা মামলার বিচার চেয়ে দীর্ষদিন আন্দোলন সংগ্রাম করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। শওকত সুলতান ভ্রমরের ১৬৪ এ ত্বকী হত্যায় জড়িত জামসেদের নাম উঠে এসেছিল।আমরা চাই এ মামলার দ্রুত বিচার করা হোক।

২০১৩ সালে ৬ মার্চ মেধাবী শিক্ষার্থী ত্বকী নিখোঁজ হয় এবং পরদিন শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।র‌্যাবে তদন্তে বেরিয়ে আসে অপহরনের পর নির্মম নির্যাতন করে হত্যা করা হয় ত্বকীকে। এরপর তার মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলার জন্য যে গাড়িতে রাখা হয়েছিল, সেই গাড়ি চালিয়েছিলেন জামশেদ।ত্বকী হত্যার ঘটনায় এর আগে ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ব্রমোর, রিফাত, তায়েবউদ্দিন ও সীমন্তকে গ্রেপ্তার করা হয়।ইউসুফ ও সুলতান ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ স্বীকার করলেও পাঁচ জনই জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...