নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত 
দেবী দর্শনে কয়েক হাজার পূর্ণার্থী / নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে শারদীয় দূর্গা পূজার অষ্টমীর দিনে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো কুমারী পূজা।  শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। কুমারী পূজার দেখতে এবং কুমারী দেবীর আশীর্বাদ  নিতে ভীর জমায় কয়েক হাজার পূর্ণার্থী।

ঢাকঢোল ও শঙ্খ বাজিয়ে অঞ্জলি দিয়ে আনুষ্ঠানিকভাবে কুমারী দেবীকে বরণ করেন ভক্তরা। এরপর দেবীর কাছে সবাই প্রার্থনা করেন। কুমারী পূজা পরিচালনা করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।
এবারের পূজায় কুমারীর আসনের বসেছেন নবাব সিরাজদৌল্লা রোডের নারায়ণগঞ্জ হাই স্কুল হাইস্কুলের শিশু শ্রেণির ছাত্রী সুকন্যা চক্রবর্তী। নগরীর বংশাল রোডের সঞ্জয় চক্রবর্তী এবং দিপাণ্বিতা চক্রবর্তীর মেয়ে সুনন্দা। তাকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হয়।
হিন্দু ধর্ম মতে, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। এ কুমারী পূজার জন্য সৎ বংশজাত গোলককন্যা একজন বালিকাকে নির্বাচিত করা হয়।
কুমারী পূজা সম্পর্কে সাধু নাগমহাশয় মন্দিরের সাধারন সম্পাদক তারাপদ আচার্য বলেন, স্বামী বিবেকানন্দ শারদীয় দুর্গোৎসবে এ কুমারী পূজার প্রচলন শুরু করেন। দেবীকে জাগতিকভাবে পূজা করতে শত বছর ধরে এ কুমারী পূজা পালন করা হচ্ছে। সনাতন ধর্মের নিয়ম অনুসারে দেবীকে শিশুরূপে মায়ের আসনে পূজা করা হয়। অনেক বছর যাবত ধরেই রামকৃষ্ণ মিশনে সাত থেকে আট বছর বয়সীদেরই কুমারী পূজায় বসানো হয়। কারণ বয়স বেশি যাদের তাদেরকে পূজায় বসানো হলে তারা মনে করে তাদেরকে পূজা করছে সবাই। তা এটা কখনো হয় না। তাই বহু বছর ধরেই রামকৃষ্ণ মিশনে ৭ থেকে ৮ বছর বয়সীদের এই এখানে কুমারীর আসনে বসানো হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...