নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   সরকারী পুরষ্কার প্রাপ্ত চাষি শফিকুলের ১২০ টি লাউ গাছ কেটে ফেলেছে দূর্বত্তরা
প্রতিহিংসার প্রতিফলন / সরকারী পুরষ্কার প্রাপ্ত চাষি শফিকুলের ১২০ টি লাউ গাছ কেটে ফেলেছে দূর্বত্তরা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সবজি চাষে বিপ্লব ঘটানো সরকারী পুরষ্কার প্রাপ্ত শফিকুলের ১৫ শতাংশ জমির ১২০টি লাউগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দূবর্ৃত্তরা। সোমবার (৪ নভেম্বর) দিবগত রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের সরাবদী এলাকায়। প্রসঙ্গত, ৭ বছর ধরে সবজি চাষ করে এবং দেশের বিভিন্ন এলাকায় তার চাষকৃত সবজি পাইকারী বিক্রি

করে সফলতা অর্জন করে সরকারী ভাবে পুরষ্কৃত হন উদ্যোগী যুবক শফিকুল।

এ মৌসুমে ১৫ শতাংশ জমির ফলনকৃত লাউ বিক্রি করে প্রায় লক্ষাধীক টাকা আয় হতো বলে শফিকুল জানান। এ ঘটনায় তার লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, সরাবদী গ্রামের শিক্ষিত যুবক শফিকুল ইসলাম আড়াইহাজার উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আঃ কাদিরের পরামর্শে ৫ বছর আগে তার এক চিলতে জমিতে সব্জির চাষ শুরু করেন। তখন মাত্র এক বিঘা জমিতে টমেটোর এবং এক বিঘা জমিতে লাউ চাষ করে তিনি মোটা অংকের টাকা আয় করেন। এর পর শুরু করেন তিনি লাউ. টমেটো, শিম, ফুল কপি, বাধা কপি, ঝিঙ্গে, কড়লা, বেগুনসহ নানা প্রকার সবজির চাষ।
গ্রামবাসিকে উদ্বুদ্ধ করতে থাকেন সবজি চাষ করার জন্য। ফলে গ্রামবাসিও তার দেখা দেখি
সবজির চাষ শুরু করেন। এবার ওই গ্রামে ৫০ একর জমিতে সবজির চাষ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সবজির ফলন খুব ভাল হয়েছে। কিন্তু দেশে বর্তমানে সবজির এ দূর্মূল্যের বাজারে এবং সবজির এ ক্রান্তি লগ্নে সোমবার রাতে তার ১৫ শতাংশ জমির লাউ গাছ কেটে তার মারাত্মবক আর্তিক ক্ষতি করেছে দূর্বৃত্তরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...