নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের উপ কমিটির সভা 
বিজয় দিবস প্রস্তুতি সভা / বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের উপ কমিটির সভা 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে গঠিত বিজয় মেলা আয়োজন উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ৮ ডিসেম্বর বিকালে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এর আয়োজনে সম্মেলন কক্ষে এ উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নারায়ণগঞ্জ মোঃ সাকিব আল রাব্বি এর সভাপতিত্বে সভাটিতে উপস্থিত ছিলেন,

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,   মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান,  সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম, মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভূইয়া, গণ সংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মুনা প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমরা মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে চাষাড়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতির দিক বিবেচনায় এ বছর মেলা আয়োজনে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা। তাছাড়া বিজয় মেলায় কোন অপশক্তি দ্বারা কোন অপ্রীতিকর ঘটনার আশংকা নেই। আমরা এই বিজয় মেলায় সকলে সম্মিলিত ভাবে অংশগ্রহনে আমন্ত্রণ জানাই।
সভায় মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে একটি স্ট্রল বরাদ্দ থাকবে। যেখানে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের  শহীদদের স্মৃতি চারনেও স্ট্রল বরাদ্দ থাকবে। তাছাড়া মহান বিজয় দিবস-২০২৪ এর বিজয় মেলায় কোন অপশক্তি ফ্যাসিবাদীদের দোসর’রা কোন প্রকার বিশৃঙ্খলা করলে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরে দেয়ার আহবান জানাই। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দরা জনগণ ও প্রশাসনের সহায়তায় সর্বোচ্চ সেবায় সব সময় প্রস্তুত রয়েছে। আমরা চাই জনগণকে সঙ্গে নিয়ে একটি আনন্দঘন ও বর্নাঢ্য বিজয় দিবস উদযাপন করবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...