নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবে আমরা সে কলমগুলো ভেঙ্গে দিব – হাসনাত আবদুল্লাহ
পক্ষ নিলে মিডিয়ার বিরুদ্ধে অবস্থান / ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবে আমরা সে কলমগুলো ভেঙ্গে দিব – হাসনাত আবদুল্লাহ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আওয়ামীলীগের আগে বিচার হতে হবে বলে মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন আওয়ামীলীগকে যেসব টকশোজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুদ্ধিজীবী, মিডিয়াপাড়া এখন আওয়ামীলীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আমরা ধরেনিব আপনারা এতদিন এই ফ্যাসিবাদের তেলনুন ঘি খেয়ে আপনারাই এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন।

সুতরাং ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবে আমরা সে কলমগুলো ভেঙ্গে দিব। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে আমরা সেসব মিডিয়ার বিপক্ষে অবস্থান নেব। ফ্যাসিবাদের পক্ষে যেবস মগজ তাদের চিন্তা প্রসিত করবে আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব। আমরা পরিস্কার বলতে চাই এই তরুন প্রজন্মের কথা যদি আপনারা বুঝতে ব্যার্থ হন। আওয়ামীলীগের যে পরিনতি হয়েছে। পরবর্তিতে নীতিনির্ধারণী নেতৃত্ব পর্যায়ে যারা আসবে তাদের অবস্থা এই ফ্যাসিবাদি আওয়ামীলীগের পরিনতির মত হবে।জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ,

গণসংযোগ ও পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷ হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের রাজনীতি পুনর্ভাসিত হবে কি না, তা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার না হওয়ার পর্যন্ত যারা তাদের পুনর্ভাসিত হওয়ার কথা বলবে, যারা বলতে চাইবে নির্বাচন অংশ গ্রহণ মূলক হবে না, আমরা ধরে নিবো তারা গত ১৬ বছর ধরে আওয়ামী লীগে দেশে যে জাহিলিয়াতের রাজনীতি কায়েম করেছে সেখানে তাদেরও ইন্ধন ছিল। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ৫ই আগষ্ট চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, একদিকে জুলাই আগষ্ট বিপ্লবীরা বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে, অন্যদিকে রাষ্ট্রতন্ত্র ফ্যাসিবাদকে পুনর্ভাসিত করার জন্য বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্ভাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়া কিছুই নেই বলে উল্লেখ করেন তিনি। কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে দ্রুত অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়  নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন। এছাড়া দুই সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ পথসভা ও গণসংযোগে অংশ নেয়। পরে সিদ্ধিরগঞ্জ চিটাগংরোডে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভার উদ্দেশ্যে রওনা হন দুটি সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...