নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   ৮ ফেব্রুয়ারি ঢাকা’র নবাবগঞ্জে তাফসিরে যাচ্ছেন মিজানুর রহমান আজহারি
মাহফিল / ৮ ফেব্রুয়ারি ঢাকা’র নবাবগঞ্জে তাফসিরে যাচ্ছেন মিজানুর রহমান আজহারি
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন বারুয়াখালী গ্রামে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে তাফসিরুল কুরআন মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন জনপ্রিয় ইসলামি স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। দোহার-নবাবগঞ্জসহ ঢাকা ও মানিকগঞ্জ জেলার বরেণ্য ব্যক্তিরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সাইমুমসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সনদস্যরা এতে সংগীত পরিবেশন করবেন। আয়োজকদের অনুমান, মাহফিলে ১৫ লাখ মানুষের সমাগম হতে পারে। মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহান শিকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

মাহফিলকে ঘিরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ১০০০ একর কৃষিজমির বিশাল বিলকে মাহফিল ময়দান বানানো হয়েছে। মাহফিলের জন্য এলাকাবাসী বিনামূল্যে তাদের কৃষিজমি ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। শেষ হয়েছে মঞ্চ, হেলিপ্যাড ও মূল প্যান্ডেল তৈরির কাজ। চলছে ওজুখানা ও টয়লেট নির্মাণের কাজ। মাহফিল কমিটির উপদেষ্টা, বারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান বলেন, মূল প্যান্ডেল ছাড়াও মহিলা শ্রোতাদের জন্য ভিন্ন ভিন্ন স্থানে মোট ৭টি মাঠ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জন্য ১২টি মাঠ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ৩০টি এলইডি মনিটর থাকবে। দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাখা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ৬টি অ্যাম্বুলেন্স থাকবে রোগী পরিবহনের জন্য। মোবাইল নেটওয়ার্ক ঠিক রাখতে বসানো হয়েছে ভ্রাম্যমাণ মোবাইল টাওয়ার।ঐ তিহাসিক এ মাহফিলকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বপিুল সংখ্যক সদস্য। ৩০টি পয়েন্টে গাড়ি কনট্রোল করতে নিয়োজিত থাকবে ট্রাফিক পুলিশ। অগ্নিনিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়োজিত থাকবে।

নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী এবং আনসার সদস্যদেরও উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কয়েক হাজার স্বেচ্ছাসেবক মাহফিলকে সফল করতে কাজ করবেন। মহিলা শ্রোতাদের প্যান্ডেলে থাকবেন মহিলা পুলিশ সদস্য। এলাকার সকল শ্রেণিপেশার মানুষ এ মাহফিল সফল করতে কাজ করে যাচ্ছেন।সকাল ১০টায় শুরু হয়ে মাহফিল শেষ হবে বিকেল ৪টায়। ১০টা থেকে বিভিন্ন বক্তা বয়ান পেশ করবেন। বাদ জোহর প্রধান বক্তা ড. মিজানুর রহমান আজহারি বয়ান মুরু করবেন। বিকেল ৪টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। মাহফিলকে সফল করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করা হয়েছে।।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...