নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান ভবন ভাংচুর অগ্নিসংযোগ 
১৯৫২ সালে ২৯ ফেব্রুয়ারী এ ভবনে ভাষা আন্দোলনের বৈঠক হয় / শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান ভবন ভাংচুর অগ্নিসংযোগ 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা ও ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মী ও বিক্ষুদ্ধ জনতা। এসময় ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভেঙ্গে দেওয়া হয়।

এক পর্যায়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। রাত সাড়ে সাতটা পর্যন্ত সেখানে ভাংচুর চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কয়েকশ’ জনতা হামলা ও ভাংচুর শুরু করে। তবে ওই বাড়িতে কেউ থাকতো না। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের চাষাড়া এলাকা আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার(খান সাহেব ওসমান আলী) বাড়ি বায়তুল আমানে মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আবু আল ইউসুফের উপস্থিতিতে কয়েকশ’ বিএনপির নেতাকর্মী ও বিক্ষুদ্ধ জনতা হামলা ও ভাংচুর শুরু করে। এসময় তারা হামার দিয়ে ওই ভবনের দেয়ালে ভাংচুর করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এসময় ভেকু দিয়ে দোতলা বায়তুল আমান বাড়ি ভাঙ্গা শুরু হয়।

পরে সীমানা প্রাচীরের প্রধান ফটক ভেঙ্গে ভেকু বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভাঙ্গা শুরু হয়। তবে ওই বাড়িতে কেউ থাকতো না। শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ১৯৫২ সালে ২৯ ফেব্রুয়ারী ভাষা আন্দোলনের বৈঠক হয়েছে। মুক্তিযুদ্ধসহ রাজনৈতিকসহ নানা কারণে বায়তুল আমান আলোচিত ছিল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...