নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   ২য় ভাইস গভর্নর পদে মনোনয়নপত্র জমা দিলেন লায়ন এমরান ফারুক মঈন রানা
আনন্দঘন পরিবেশে / ২য় ভাইস গভর্নর পদে মনোনয়নপত্র জমা দিলেন লায়ন এমরান ফারুক মঈন রানা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ২০২৫-২৬ লায়ন বর্ষে জেলা ৩১৫এ-২ এর ২য় ভাইস জেলা গভর্নর পদে প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন লায়ন এমরান ফারুক মঈন রানা পিএমজেএফ। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ে লায়ন জেলা অফিসের অডিটোরিয়ামে লায়ন জেলা কেবিনেট সেক্রেটারী এজাজ আহমেদের হাতে মনোনয়নপত্র দাখিল করা হয়।

এসময় জেলা ৩১৫এ-২ এর গভর্নর মোহাম্মদ হানিফ এমজেএফ, জেলা ১ম ভাইস গভর্নর শংকর কুমার রায় মনা এমজেএফ, জেলা ২য় ভাইস গভর্নর মহসিন ইমাম চৌধুরী রুনু পিএমজেএফ, সাবেক জেলা গভর্নর জালাল আহমেদ এমজেএফ, সাবেক জেলা গভর্নর মোঃ বশির উল্লাহ সহ জেলা পর্যায়ে বিভিন্ন লায়ন নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। এসময় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন এ্যাড. আশরাফুল আলম সিরাজী রাসেল মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ পরিচালক ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন,
অনুষ্ঠানে জেলা ৩১৫এ-২ এর ২য় ভাইস জেলা গভর্নর প্রার্থী লায়ন এমরান ফারুক মঈন রানা পিএমজেএফ বলেছেন, সম্মানিত সকল লায়ন সদস্য ও নেতৃবৃন্দকে সালাম জানাচ্ছি। আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি। আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে ২য় ভাইস জেলা গভর্নর প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছি। আমি লায়ন পরিবারের সান্তান আপনাদের স্নেহ ভালবাসায় লায়নিজম শিখে বড় হয়েছি। আমি আপনাদের কাছে একবার সুযোগ চাই। আমাকে সুযোগ দেন আমি লায়নিজমে আপনাদের মুখ উজ্জল করবো। আমি আপনাদের দোয়া ও ভালবাসায় আপনাদের সেবা করার সুযোগ চাই বলে বক্তব্য শেষ করেন।
পরিচয়ঃ
লায়ন এমরান ফারুক মঈন রানা পিএমজেএফ,
প্রয়াত পিডিজি লায়ন ফারুক মঈন এর সুযোগ্য সন্তান, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান ডিরেক্টর। বিভিন্ন সময় জেলা ৩১৫এ-২ এর কেবিনেটে গুরুত্বপূর্ণ পদে একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে এসেছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...