নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   না’গঞ্জে ৪ লাখ ৭৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
ক্যাম্পেইনের পর ৭দিন কেন্দ্রেগুলোতে বাদ পড়াদের টিকা খাওয়ানো হবে / না’গঞ্জে ৪ লাখ ৭৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ৪ লাখ ৭৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। আগামী শনিবার (১৫ মার্চ) সারাদেশে একযোগে “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫” পালিত হবে। এদিন সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৬-৫৯ মাস বয়সের ৪ লাখ ৭৩ হাজার ৫৮৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এবং দুপুর ২টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেন পৃথক পৃথক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ১৬৭ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৮১৫ জনকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার ডা. নাফিয়া ইসলাম।তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৪৪টি ইপিআই টিকাদান কেন্দ্রে ৩৪০টি সেশনের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রঙের ক্যাপসুল রয়েছে।সিটি কর্পোরেশনের এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, ২৭টি ওয়ার্ডে টিকাদান কেন্দ্রের জন্য ৬৮০জন স্বেচ্ছাসেবী কর্মী মাঠে কাজ করবে। ক্যাম্পেইনের পরেও আরও ৭দিন কেন্দ্রে বাদ পড়াদের জন্য টিকা সংরক্ষন করা হবে।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতীত জেলার পাঁচ উপজেলায় স্থায়ী-অস্থায়ী ১০৫৬টি টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৪২ হাজার ২৯৪ জন শিশুকে একটি করে নীল রঙের (১,০০,০০০ আই ইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৯৮ হাজার ২১২ জন শিশুকে একটি করে লাল রঙের (২,০০,০০০ আই ইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান, ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. মোরশেদুল ইসলাম খান, ডা. নাসিরুল হক, স্টোর কিপার ইব্রাহীম খান, শওকত জামান, পরিসংখ্যানবিদ মো. সাইফুল সালমান প্রমূখ।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে স্থায়ী-অস্থায়ী ৩৪০টি টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ১৬৭ জন শিশুকে একটি করে নীল রঙের (১,০০,০০০ আই ইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ০৯ হাজার ৮১৫ জন শিশুকে একটি করে লাল রঙের (২,০০,০০০ আই ইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...