নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেবে রাজউক – চেয়ারম্যান
অনিয়ম করা কাউকে ছাড় দেওয়া হবে না / ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেবে রাজউক – চেয়ারম্যান
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে ঢাকাসহ সারা দেশের ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থার নেয়া হবে। একই সঙ্গে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা ভবন নির্মাণ করেছেন সেসব ভবনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

সোমবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ নগরীর খানপুরে জোনাল অফিসেন উদ্বোধন শেষে রাজউকের চেয়ারম্যান এ মন্তব্য করেন।
এসময় তিনি নির্মাণাধীন ভবন মালিকদের হুঁশিয়ারি দেন অনিয়ম করলে ছাড় পাবে না। সারা দেশে নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি বলেন,
বসবাসযোগ্য নগরী গড়তে কোন প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে নির্মাণাধীণ কোন ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


রাজউকের কোন কর্মকর্তা অনিয়মে জড়ালে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।
এসময় রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন,
রাজউক বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দিয়ে আসছে। তাই জনগণেরও উচিত রাজউককে সহযোগিতা করা। নিয়ম অনুযায়ি ভবন নির্মাণসহ সকলকে নিয়মের মধ্যে থাকার আহবান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন রাউজকের সদস্য যুগ্মসচিব ড. মোঃ আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের অথারাইজ অফিসার এফ. আর. আশিক আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...