নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   দীর্ঘ নয় মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু
জনদুর্ভোগের অবসান হলো / দীর্ঘ নয় মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দীর্ঘ নয় মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু। জুলাই-আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই দফা দুবৃর্ত্তরে হামলায় ভাংচুর ও অগ্নিসংযোগে ধ্বংস হয়ে যায় অফিসটিতে সরবরাহের থাকা আট হাজার পাসপোর্ট, কম্পিউটার আসবাবপত্র সহ  সকল ধরণের যন্ত্রাংশ।

এতে করে বন্ধ হয়ে যায় সেবা খাতের আঞ্চলিক কার্যালয়টি। এতে জেলার বাসিন্দাদের পড়তে হয় ভোগান্তিতে। দীর্ঘ নয় মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। সকাল দশটায় জালকুড়ি এলাকায় কার্যক্রম শুরু পরিদর্শন করেন জেলা প্রাশাসক জাহিদুল ইসলাম মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেন সহ কর্মকর্তারা।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন,পাসপোর্ট নাগরিকের জাতীয়তার অন্যতম একটি ডকুমেন্ট। দীর্ঘ ৯ মাস এ অফিসটির কার্যক্রম বন্ধ ছিল। পুনরায় আবার এই অফিসের কার্যক্রমটি শুরু হয়েছে। জেলাটি শিল্প ও ঘনবসতি। যারা শিল্পের সাথে জড়িত তাদের  প্রতিনিয়ত বিদেশ ভ্রমণ করতে হয়। পাসপোর্ট তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই এটি নতুন ভাবে চালু হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...