নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জাতীয়   দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে – ইশরাক
ইশরাক / দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে – ইশরাক
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তাঁকে শপথ না পড়ানোর দাবিতে করা রিট খারিজের পর ইশরাক এই প্রতিক্রিয়া জানালেন। ফেসবুক পোস্টে ইশরাক বলেন, ‘আন্দোলনকারী ভাইদের বলব, এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলছে, চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।’এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর দাবিতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আদালতের এই আদেশের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা থাকল না।’ এ সময় আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রাজধানীর কাকরাইল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। ওই সময় ইশরাক আরও জানান, নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপির সঙ্গে শত্রুতা না করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের সাংগঠনিক রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, ‘বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...