নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে ৪ আবাসন কোম্পানীতে অভিযানে ২ টি সিলগালা ৬ জনকে সাজা
জোরপূর্বক কৃষি জমি জবর দখলের অভিযোগ / রূপগঞ্জে ৪ আবাসন কোম্পানীতে অভিযানে ২ টি সিলগালা ৬ জনকে সাজা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়গঞ্জের রূপগঞ্জে সরকারীভাবে সঠিক অনুমোদন না নিয়ে অবৈধভাবে গড়ে উঠা আবাসন কোম্পানীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেড। এসময় ৩ আবাসন কোম্পানীর ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঞ্চন পৌরসভার পূর্বাচল বেস্ট সিটি, পূ্র্বাচল ইস্ট উড সিটি, রিজেন্ট টাউন ও সিটি মেড পূ্র্বাচল ভ্যালী নামক আবাসন কোম্পানীতে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম,  সহকারী কমিশনার(ভুমি) তাজবীর হোসেন সুজনসহ বিভিন্ন কর্মকর্তারা, আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।


এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেড সাইফুল ইসলাম বলেন,
রূপগঞ্জে বিগত সময়ে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে
সরকারী অনুমোদন না নিয়ে জোরপূর্বক কৃষি জমি জবর দখল,  জমি না কিনে সাইবোর্ড ব্যবহার, জমিতে বালু ভরাটসহ নানা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে কাঞ্চন পৌরসভার পূর্বাচল বেস্ট সিটি, পূ্র্বাচল ইস্ট উড সিটি,  রিজেন্ট টাউন ও সিটি মেড পূ্র্বাচল ভ্যালী নামক আবাসন কোম্পানীতে অভিযান চালানো হয়। এসময় কোম্পানী গুলোর বেশ কিছু সাইবোর্ড, সাইড অফিস, গেইট ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
এসময় অভিযানে আবাসন কোম্পানী থেকে আটক ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।
তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেড আরো বলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...