নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   সিদ্ধিরগঞ্জে ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৯ জন দগ্ধ
ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নেভায় / সিদ্ধিরগঞ্জে ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৯ জন দগ্ধ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে ৯ জন দগ্ধ হয়েছে । শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩ টার সময়ে সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের রনি সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে আদমজী ও কাচপুর ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধরা হলো: হাসান (৩৭),সালমা (৩০), মুনতাহা (১১),জান্নাত (৪),রাইয়ান (৪ মাস),আসমা (৩৫),তিসা (১৬),আরাফাত (১৩), তনজিল ইসলাম ৪০।

জানা গেছে, রনি সিটি আবাসিক এলাকার জাকির খন্দকারের টিনসেট ভাড়া বাড়িতে একটি ঘরে ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন ধরে যায় । পরে সেখান থেকে আগুন ছড়িয়ে গিয়ে পাশের ঘরেও আগুন ধরে যায়। এতে মুহুর্তেই ৯ জনকে দগ্ধ হয়ে যান।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.মিরণ মিয়া বলেন, আমরা খবর শুনেই ছুটি গিয়েছিলাম। তবে ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়েছি যারা দগ্ধ হয়েছেন তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই ঘরে ফ্রীজটিতে ডাইরেক বৈধুতিক সংযোগ ছিল এবং সর্টসার্কিটে ফ্রীজের কম্পেশার থেকে আগুন ধরে ঘরে ছড়িয়ে পড়ে এ দুর্ঘনা ঘটে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...