নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   বিল্লাল হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড ২ দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড
আদালতের আদেশ / বিল্লাল হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড ২ দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের টিস্যু ব্যবসায়ী বিল্লাল হোসেন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আমিনুল হক এক আসামীর উপস্থিততে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হল নাদির ওরফে নাসির এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোহন ও মানিক।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম মাসুম জানান, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের সামনে বিল্লাল ছিনতাইকারীদের কবলে পড়লে তাদের বাধা দেয়। ধস্তাধস্তি এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত আহত করে ছিনতাইকারীরা।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মারা যায় সে। এঘটনায় নিহতের ভাই বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করলে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানী শেষ আদালত আজ এ রায় ঘোষণা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...