নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   বকেয়া বেতন ইস্যু ঢাকা- সিলেট মহাসড় অবরোধ  ১০ কিলোমিটার যানজট
যানচলাচল বন্ধ করে দেয় ক্ষুব্ধ শ্রমিকরা / বকেয়া বেতন ইস্যু ঢাকা- সিলেট মহাসড় অবরোধ  ১০ কিলোমিটার যানজট
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ এএসবিএরএম নামে ষ্টিল কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেল চার টার দিকে শ্রমিকরা সড়কের দুপাশের যানচলাচল বন্ধ করে দিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় পূর্ব দক্ষিণ অঞ্চলের দিকের যানবাহন গুলো সড়কে আটকে পড়ে। দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

শ্রমিকরান জানায়, গত তিন মাসের বেশি ধরে কারখানার মালিক পক্ষ তাদের দেনা-পাওনা পরিশোধ করেনি। আজ শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবি জানালে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়কে যানচলাচল বন্ধ করে দিয়ে তারা সড়কে অবরোধ সৃষ্টি করে।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দেড় ঘন্টা যানচলাচল বন্ধ থাকার পর পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শ্রমিকরা দাবি পূরনের আশ্বাস পেলে তারা সড়ক থেকে সড়ে যায়। তবে অবরোধের কারণে সড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে বলে জানান রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...