নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   না’গঞ্জকে এমআরটি-২ প্রকল্পে যুক্ত করতে চেষ্টা করব -ডিটিসিএ নির্বাহী পরিচালক 
স্মারকলিপি প্রদান / না’গঞ্জকে এমআরটি-২ প্রকল্পে যুক্ত করতে চেষ্টা করব -ডিটিসিএ নির্বাহী পরিচালক 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মেট্রোরেল এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার ১১ সেপ্টেম্বর সকালে জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিতি ছিলেন গণসংহতি আন্দোলনের মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা।
স্মারকলিপি প্রদানকালে তরিকুল সুজন বলেন, নারায়ণগঞ্জের প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বিনোদনের জন্য ঢাকায় যাতায়াত করে। এছাড়া মুন্সিগঞ্জ থেকেও প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ নানা কারণে নারায়ণগঞ্জে আসে। অথচ এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া হয়েছে। এটি নারায়ণগঞ্জবাসীর প্রতি অবহেলা ও বঞ্চনা।
তিনি আরও বলেন, “সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত যাত্রীপ্রবাহ অনেক বেশি এবং অর্থনৈতিকভাবে লাভজনক। তাই আধুনিক গণপরিবহন ব্যবস্থার আওতায় নারায়ণগঞ্জকে অবশ্যই যুক্ত করতে হবে।
ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান আলোচনায় একমত পোষণ করে বলেন, আমরা চেষ্টা করব নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পে যুক্ত করার। তবে জেলা প্রশাসকের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নিলে এটি আরও গ্রহণযোগ্য হবে।
তরিকুল সুজন অভিযোগ করেন, “ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জ বাদে বাকি পাঁচটি জেলা—ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদীকে মেট্রোরেলের আওতায় আনা হলেও নারায়ণগঞ্জকে বাদ দেওয়া হয়েছে। এটি পরিকল্পিত গণপরিবহন ব্যবস্থাকে অসম্পূর্ণ রাখবে। এ সিদ্ধান্ত নারায়ণগঞ্জবাসীর প্রতি অবহেলা ও ষড়যন্ত্রের অংশ।”
তিনি আরও বলেন, যানজট ও পরিবহন সিন্ডিকেট থেকে মুক্তি এবং বাণিজ্য নগরী নারায়ণগঞ্জকে টেকসই নগর হিসেবে গড়ে তুলতে মেট্রোরেল অত্যন্ত জরুরি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...