নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার
 প্রচ্ছদ   লীড নিউজ   সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের বিএনপিতে যোগদান
জেলার শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে / সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের বিএনপিতে যোগদান
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব; ছায়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ); বেনজির আহমেদ টিটো, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক; মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক সংসদ সদস্য; মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও

নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক; মাসুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা; আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর; সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি; মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
নতুনভাবে বিএনপিতে যোগদান করে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চাই।”
সভায় বক্তারা মাসুদুজ্জামান মাসুদের যোগদানকে বিএনপির জন্য শক্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন এবং নারায়ণগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...