নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   মসজিদে মাসুদ রাজনীতি করেনি এটা প্রোপাগান্ডা – মাওলানা আব্দুল আউয়াল
মাসুদের জনপ্রিয়তায় অপপ্রচার / মসজিদে মাসুদ রাজনীতি করেনি এটা প্রোপাগান্ডা – মাওলানা আব্দুল আউয়াল
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ডিআইটি মসজিদে শুক্রবার জুম্মা নামাজে রাজনীতি করতে গিয়ে ব্যার্থ হলেন মাসুদুজ্জামান মাসুদ এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেছে, এ ধরনের প্রচারনা এটা অতিরঞ্জিত।

 

মাওলানা আউয়াল আরো বলেন,
মাসুদ সাহেব মসজিদে নামাজ পড়তে এসেছেন। তিনি এখানে কোন রাজনৈতিক বক্তব্য দেয়ওনি বা আমার কাছে মাইকও চায়নি। এ ধরনের প্রচারনা ভিভ্রান্তি ছড়ায়।
বিএনপি নেতা ব্যাবসায়ী ও ক্রীড়ানুরাগী নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে তার সাথে থাকা মহানর বিএনপির নেতৃবৃন্দরা তীব্র ক্ষোভ জানিয়েছেন।
পাশাপাশি মসজিদে প্রথম কাতারে নামাজ পড়তে আসা সাধারন মুসল্লীরা জানিয়েছেন, নামাজ পড়ার সময় মসজিদে এমন কিছুই দেখিনি। মাসুদ সাহেব এখানে নামাজ পড়েছে। কোন রাজনৈতিক বক্তব্য দেয়নি।
শুক্রবার ১৭ অক্টোবর
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া  বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা দাবি করে তারা বলেন।
ছবিটিতে দাবি করা হয়, মাসুদ মসজিদে রাজনীতি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তবে প্রকৃতপক্ষে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর সবুর খান সেন্টু জানিয়েছে, শুক্রবার ডিআইটি মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে মাসুদুজ্জামান মাসুদ মসজিদের খতিব মাওলানা আওয়াল সাহেবেদ দোয়া চেয়েছেন। আমি নিজে মাওলানা আওয়াল সাহেবকে বলেছি ৫ আসনে মনোনয়ন প্রতাশী মাসুদ আপনার সন্তানের মত আপনি দোয়া করে দেন। মসজিদে মাসুদুজ্জামান  মাসদু কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়েছে এধরনের কোন ঘটনা ঘটেনি।
এমন প্রচার মিথ্যা প্রোপাগান্ডা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেম আনু বলেছেন, মসজিদে মাসুদ সাহেবের সাথে আমারা ছিলাম
। তিনি মসজিদে জুম্মা নামাজ আদায় করতে গিয়েছেন। সেখানে তিনি কোন রাজনৈতিক বক্তব্য রাখেননি। এটা অপপ্রচার ভিভ্রান্তিকর।
এ বিষয়ে জানতে ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল জানিয়েছেন, মাসুদুজ্জামান মাসুদ সাহেক মসজিদে নামাজ পড়তে এসেছে। সে এখানে কোন রাজনৈতিক বক্তব্য দেয়নি বা দোওয়ার চেষ্টাও করেনি। যারা এ ধরনের প্রচারনা করেছে এটা বাড়িয়ে অতিরঞ্জিত করেছে।
নামাজের সময় মাসুদ সাহেবের লোকজন তাকে সামনের কাতারে নিয়ে আসতে চাইলে আমি ধর্মীয় নিয়ম অনুযায়ী তাদের বলি যেখানে আছে সেখানেই বসেন। নাজাম শেষে মানুষ সাহেব আমার কাছে দোয়া চেয়েছেন।
এ বিষয়ে বিএনপি নেতাকর্মীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের প্রোপাগান্ডা ও ভুয়া প্রচারণা নির্বাচনী মাঠে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা মাত্র।
শুক্রবার ডিআইটি মসজিদে জুমার নামাজ শেষে মাসুদুজ্জামান মাসুদ সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মসজিদের বাইরে ডিআইটি প্রদান সড়কে এসে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করেন—যা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তার এই কর্মসূচী ২ নং রেল গেইট এলাকায় গিয়ে গণমাধ্যমে বক্তব্য প্রদান করে শেষ হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...