নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   চনপাড়া অপরাধ জগতের ডন ইউপি সদস্য বজলু ৬ দিনের রিমান্ডে
চনপাড়া অপরাধ জগতের ডন ইউপি সদস্য বজলু ৬ দিনের রিমান্ডে
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  মাদক, অস্ত্র ও জাল টাকার মামলায় গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এর আদালত এ আদেশ দিয়েছেন।আদালত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, শুক্রবার গ্রেপ্তারের পর র‌্যাব-১ এর নায়েব সুবেদার মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে বজলুর রহমানের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জাল টাকা রাখার অপরাধে রূপগঞ্জ থানায় ৩টি মামলা করেন। তিন মামলায় পুলিশ ২১ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।এর আগে শুক্রবার  রূপগঞ্জের পূর্বগ্রাম এলাকা থেকে বজলুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি টিম। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২২০ গ্রাম হেরোইন, একটি মোবাইলফোন, ভারতীয় ২৫ হাজার জাল রুপি, বাংলাদেশি ৭৫ হাজার জাল টাকা এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলো, বজলুর রহমান চনপাড়া বস্তির শীর্ষ মাদক বিক্রেতা। দুই শ’ মাদক বিক্রেতাকে নিয়ন্ত্রণ করতো সে। সন্ত্রাসী কর্মকান্ডেও সে জড়িত। তার বিরুদ্ধে ২৩ টি মামলা রয়েছে। গত ২৭ সেপ্টেম্বর অপরাধী গ্রেপ্তারে  র‌্যাব চনপাড়া এলাকায় অভিযান চালালে বজলুর রহমানের নির্দেশে অপরাধীরা র‌্যাবের ওপর হামলা চালায়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...